ইসরায়েলে খাদ্য সংকট: যুদ্ধের চড়া মাশুল গুনছে সাধারণ নাগরিকরা
এক গভীর অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি ইসরায়েল। এই সংকট দেশটির সামরিক বা কূটনৈতিক বিপর্যয়ের আড়ালে ঢাকা পড়ে আছে। দেশটি যখন গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তখন খোদ নিজের ঘরেই ঘনীভূত হয়েছে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতা।
