বাজেটে কোন খাতে বাড়তি নজর মোদির?
ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্কের বোঝা, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে নয়া কৌশল নিয়েছে ভারত। দেশীয় উৎপাদন ও শিল্পখাতকে চাঙ্গা করার দিকে পূর্ণ মনোযোগ এখন নরেন্দ্র মোদি সরকারের। ২০২৬-২৭ অর্থবছরের জন্য ভরাতের প্রস্তাবিত বাজেটে মিলছে সেই আভাস।
