প্লট দুর্নীতি: দুই মামলায় হাসিনা ও টিউলিপের কত বছরের সাজা?
রাজধানীর পূর্বাচলে প্লট দুর্নীতির পৃথক ২ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। সেই সঙ্গে প্লট দুর্নীতির দু'টি মামলায় শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছর করে মোট ৪ বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ২ ফেব্রুয়ারি দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় দেন।
