ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব: আতঙ্ক বাড়ছে এশিয়ায়
ভারতের পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। লুনার নিউ ইয়ার বা চীনা নববর্ষের ছুটির আগে লাখ লাখ মানুষ ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক এমন সময়ে ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্য পরীক্ষা বা স্ক্রিনিং কার্যক্রম জোরদার করা হয়েছে বিভিন্ন দেশের বিমানবন্দরগুলোতে।
