গাজায় ইসরায়েলি বিমান হামলায় নারী–শিশুসহ নিহত ৩২
গাজা উপত্যকায় ইসরায়েলের একাধিক হামলায় অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ও গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এ তথ্য জানিয়েছে। ৩১ জানুয়ারি ভোরে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী হামলা শুরু করে। এর আগে ৩০ জানুয়ারি রাতেও কয়েক দফা বিমান হামলা চালানো হয়।
