ইউক্রেনে হামলা বন্ধ; পেছনে কি বড় কোনো সমঝোতা?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধের পর ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সাময়িকভাবে স্থগিত করেছে রাশিয়া। ক্রেমলিন জানিয়েছে, এই বিরতি আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। গতকাল ৩০ জানুয়ারি এক ব্রিফিংয়ে রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ট্রাম্পের অনুরোধকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
