জোটের সঙ্গে সমন্বয় করে নারীর ক্ষমতায়নে কাজ করব: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১১-দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, এখন তো কার্ডের রাজনীতি চলছে। আমরা বলছি, একটা কার্ডই প্রয়োজন, সেটা হবে এনআইডি কার্ড বা নাগরিক কার্ড। ক্ষমতায় এলে একটি কার্ডের মধ্যে সব সুযোগ সুবিধা নিয়ে আসব। ৩০ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে এনসিপির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, সরকার গঠন করলে আমরা শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন নিয়ে জোটের সঙ্গে সমন্বয় করে কাজ করব।
