‘মানুষের কাছে ফ্রি টু চুজ অপশন নাই’
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিবিএস মাল্টিমিডিয়ার বিশেষ আয়োজন রোড টু ইলেকশনে অতিথি হয়েছেন ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী তাসলিমা আখতার এবং কুমিল্লা-৫ আসনে এবি পার্টিv প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া। অনুষ্ঠানে তাসলিমা আখতার বলেন, গণঅভ্যুত্থান আমাদেরকে কাছে এনেছিল, নির্বাচন দূরে ঠেলে দিচ্ছে। আর ব্যারিস্টার যোবায়ের আহমদ বলেন, মানুষের কাছে ফ্রি টু চুজ অপশন নাই এবং বড় দলগুলো তাদেরকেই এপয়েন্ট করেছে, যাদের পেশি শক্তি, অর্থ ও লোকজন আছে বলে মন্তব্য করেন। উপস্থাপনায় ছিলেন টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
