রাষ্ট্রকে বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডা. শফিকুর রহমান
ক্ষমতায় গেলে লালফিতার দৌরাত্ম্য বন্ধ করে ঘুষ ও চাঁদাবাজিমুক্ত একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
