মার্কিন ডলারের দরপতন কেন ঠেকানো যাচ্ছে না?
ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই হুড়মুড়িয়ে পড়ছে ডলারের দাম। চলতি সপ্তাহে বিশ্ব বাণিজ্যের প্রধান এ মুদ্রার অবস্থান নেমে গেছে গত চার বছরের মধ্যে সর্বনিন্মে। ইউরো ও ব্রিটিশ পাউন্ডের বিপরীতে বহু বছরের মধ্যে সবচেয়ে খারাপ এখন ডলারের অবস্থান। পরিস্থিতি এতটাই নাজুক যে গত এক সপ্তাহতেই ডলারের মান কমেছে প্রায় ৩ শতাংশ। এ অবস্থায় ক্রয়ক্ষমতা কমছে মার্কিনিদের। বিদেশ ভ্রমণও হয়ে উঠছে ব্যয়বহুল। বাড়তে শুরু করেছে আমদানি করা পণ্যের দাম। এই সহজ অঙ্ক বুঝবেন না ঝানু ব্যবসায়ী ট্রাম্প; এমনটা হওয়ার কথা নয়। তাহলে কি ইচ্ছা করে ডলারের দাম কমিয়ে ভিন্ন কোনো ফন্দি আঁটছেন তিনি? চলুন জেনে আসা যাক বিস্তারিত।
