ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের সম্ভাব্য সাতটি ফল
যুক্তরাষ্ট্র কি সত্যিই ইরানে হামলা চালাতে যাচ্ছে? ওয়াশিংটনের সামরিক প্রস্তুতি আর কূটনৈতিক তৎপরতা দেখে এই প্রশ্নই এখন ঘুরছে বিশ্বজুড়ে। হামলা হলে লক্ষ্যবস্তু কী হতে পারে, তা মোটামুটি অনুমানযোগ্য। কিন্তু এর পরিণতি কী হবে তা একেবারেই অনিশ্চিত। শেষ মুহূর্তে যদি তেহরানের সঙ্গে কোনো সমঝোতা না হয়, আর ট্রাম্প যদি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে সামনে আসতে পারে অন্তত সাতটি সম্ভাব্য দৃশ্যপট।
