জামায়াতের বট বাহিনী দলীয় নেতা-কর্মীদের উত্ত্যক্ত করছে: রুহুল কবীর রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ক্ষমতার রাজনীতিতে নিজেদের জায়গা নিশ্চিত করতে সবকিছুই করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতের পক্ষ থেকে কোনো স্পষ্ট ও গ্রহণযোগ্য রূপরেখা এখনও সামনে আসেনি। শুক্রবার ৩০ জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন রিজভী।
