আমি নিশ্চিত মি. ট্রাম্প একজন অত্যন্ত যুক্তিবাদী মানুষ: তারেক রহমান
দেশে ফেরার পর প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগমুহূর্তে, টাইম ম্যাগাজিনে প্রকাশিত এই সাক্ষাৎকারে উঠে এসেছে তার ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক নানা দর্শন ও পরিকল্পনা। জুলাই বিপ্লব, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়েও কথা বলেছেন তারেক রহমান। সেইসঙ্গে বিএনপি ক্ষমতায় এলে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হবে তাও জানিয়েছেন তিনি। টাইম ম্যাগাজিনের এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে তার গুলশানের বাসভবনে। চলুন জেনে নেই বিস্তারিত।
