ব্লাড ক্যান্সার কেন হয়, নির্ণয়ের উপায় ও চিকিৎসা কী?
ব্লাড ক্যান্সার বা রক্তের ক্যান্সার হলো অস্থিমজ্জা (bone marrow) থেকে শুরু হওয়া এমন একটি রোগ, যেখানে অস্বাভাবিক রক্তকণিকা (সাধারণত শ্বেত রক্তকণিকা) অনিয়ন্ত্রিতভাবে বেড়ে গিয়ে স্বাভাবিক রক্তকণিকার কাজ ব্যাহত করে। প্রধান প্রকারগুলো হলো লিউকেমিয়া, লিম্ফোমা এবং মাইলোমা, যা ক্লান্তি, সংক্রমণ এবং অতিরিক্ত রক্তপাতের কারণ হতে পারে। লক্ষণগুলোর মধ্যে জ্বর, রাতে ঘাম, লিম্ফ নোড বৃদ্ধি, ওজন হ্রাস ও হাড়ে ব্যাথা উল্লেখযোগ্য।
