‘নির্বাচনে কালো টাকার সঙ্গে ধর্ম যুক্ত হওয়ায় সুস্থ রাজনীতি কোনঠাসা’
টিবিএস মাল্টিমিডিয়ার আয়োজন 'কেমন সংসদ চাই' অনুষ্ঠানে এ পর্বের অতিথি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি'র নির্বাহী পরিচালক, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান। অনুষ্ঠানে তিনি চোরতন্ত্রের বর্তমান অবস্থা নিয়ে বলে, চোরতন্ত্রের সফটওয়্যার এবং সফটওয়্যার দুটাই এখনও আছে। নির্বাচনে কালো টাকার সঙ্গে ধর্ম যুক্ত হওয়ায় সুস্থ রাজনীতি কোণঠাসা বলেও মন্তব্য করেন তিনি। উপস্থাপনায় ছিলেন টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
