এক দিনে সোনার দাম বাড়ল রেকর্ড ১৬ হাজার টাকা
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার সব রেকর্ড ভেঙে এক লাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায়। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনোই একধাপে সোনার দাম এতটা বাড়ানো হয়নি।
