স্টারমারের সফরে চীন-ব্রিটেন সম্পর্কে কতটুকু অগ্রগতি?
যুক্তরাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য চীনের সঙ্গে সম্পর্ক উষ্ণায়নে জোর দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই লক্ষ্যে ২৯ জানুয়ারি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন, বছরের পর বছর অবিশ্বাস ও তিক্ততার পর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে এই বৈঠক।
