যে ১১টি বিষয়ে আলোচনা উপদেষ্টা পরিষদে
কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬ এর নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ২৯ জানুয়ারি রাজধানীতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেয়া হয়। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সভায় মোট ১১টি বিষয়ে আলোচনা হয়েছে এবং অনুমোদন দেয়া হয়েছে।
