জাপান-দ. কোরিয়ার সাফল্যের নেপথ্যে শিক্ষায় বিনিয়োগ: মোহাম্মদ কায়কোবাদ
টিবিএস মাল্টিমিডিয়ার আয়োজন TBS FUTURE-এ অতিথি হয়েছেন বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক, বর্তমানে ব্রাক বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের ডিস্টিংগুইশড অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান শিক্ষার ভবিষ্যৎ কী? এমন আলোচনায় তিনি বলেন, বর্তমানে শিক্ষকদের সামাজিক মর্যাদা ও শিক্ষার গুণগত মান আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। জাপান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরের উদাহরণ টেনে দেখিয়েছেন কীভাবে কেবল শিক্ষায় গুরুত্ব দিয়ে একটি দেশ ধ্বংসস্তুপ থেকে সমৃদ্ধির শিখরে পৌঁছাতে পারে। তার মতে, বাংলাদেশের বিশাল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে হলে প্রযুক্তিভিত্তিক শিক্ষায় বিনিয়োগ করা অপরিহার্য। উপস্থাপনায় টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
