২৪-২৫ সালে কী হারে মুনাফা পাবেন আমানতকারীরা?
২০২৬ সাল থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আমানতের বিপরীতে সর্বোচ্চ সাড়ে ৯ শতাংশ হারে মুনাফা পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ২৯ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের এই মুনাফার হার বাজারভিত্তিক ও প্রতিযোগিতামূলক। একই সঙ্গে তিনি জানান, ২০২৪ ও ২০২৫ সালের জন্য আমানতকারীরা ৪ শতাংশ হারে মুনাফা পাবেন। কারণ, এই দুই বছরে সংশ্লিষ্ট পাঁচটি ব্যাংকই বড় অঙ্কের লোকসানে ছিল। ইসলামী ব্যাংকিং নীতিমালা অনুযায়ী ব্যাংক লোকসানে থাকলে আমানতকারীদের মুনাফা পাওয়ার কথা নয়। তবে সরকার ৪ শতাংশ হারে মুনাফা দেবে। এতে মোট ব্যয় হবে প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা।
