বৈশ্বিক চিপ শিল্পে বড় খেলোয়াড় হতে পারবে ভারত?
ম্পিউটার চিপ আধুনিক বিশ্বের প্রায় সব প্রযুক্তির মূল ভিত্তি। কোভিড-১৯ মহামারির সময় বৈশ্বিক চিপ সংকট স্পষ্ট করে দেয়, এই শিল্পে অতিমাত্রায় বিদেশনির্ভরতা কতটা ঝুঁকিপূর্ণ। সেই অভিজ্ঞতার পর ভারত নিজস্ব সেমিকন্ডাক্টর শিল্প গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। ডিজাইনে শক্ত অবস্থান থাকলেও উৎপাদনে পিছিয়ে থাকা ভারত এখন অ্যাসেম্বলি ও টেস্টিং দিয়ে শুরু করছে। আগামী দশকে ভারতে একটি শক্তিশালী সেমিকন্ডাক্টর উৎপাদন ভিত্তি গড়ে উঠবে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা।
