সড়কে বিজিবির শক্ত অবস্থান, যানবাহনে চলছে তল্লাশী
সিলেটে সাজোঁয়া যান, ডগ স্কোয়াড নিয়ে সড়কে অবস্থান নিয়েছে বিজিবি। ডগ স্কোয়াড নিয়ে যানবাহনে তল্লাশি চলছে। ২৯ জানুয়ারি সকালে সিলেট সরকারী কলেজের সামনে গিয়ে দেখা যায় এমন চিত্র। বিজিবি জানায়, নির্বাচন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে এই মহড়ার আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
