তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত রাজশাহীবাসী
২২ বছর পর রাজশাহী আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। রাজশাহীজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সাজসাজ রব। তাকে বরণ করতে মুখিয়ে আছেন দলীয় নেতাকর্মীরা।
