কেন পদত্যাগ করলেন মুন্সীগঞ্জের ৫ বিএনপি নেতা?
মুন্সিগঞ্জে নেতাকর্মীদের অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দল থেকে বহিষ্কারের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন শহর বিএনপির সদস্য সচিবসহ জেলা বিএনপির ৪ নেতা। ২৮ জানুয়ারি সদর উপজেলার পঞ্চসারের মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় স্থানীয় বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। এ সময় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
