মালিকি ইরাকের প্রধানমন্ত্রী হলে ট্রাম্পের সমস্যা কী?
যুক্তরাষ্ট্রের National Security Strategy-তে বিদেশি রাষ্ট্রের উপর, বিশেষ করে মধ্যপ্রাচ্যের ওপর কোনো হস্তক্ষেপ না করার কথা বলা হয়েছিল। তবে এখন দেখা যাচ্ছে, ট্রাম্প যেন শুধু মধ্যপ্রাচ্য নিয়েই বেশি নাক গলাচ্ছেন। সবশেষ ট্রুথ সোশ্যালে তিনি জানিয়েছেন, নুরি আল মালিকি যদি আবারও ইরাকের প্রধানমন্ত্রী হন, তবে যুক্তরাষ্ট্র দেশটিকে সহায়তা বন্ধ করে দেবে।
