যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানকে রক্ষায় কতটা প্রস্তুত হুথি বিদ্রোহীরা?
ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী 'আব্রাহাম লিংকন' ও গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের মিত্র ইরানের ওপর কোনো হামলা হলে তারাও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে।
