ঢাকা-১৬ আসনে কি হাড্ডাহাড্ডি লড়াই হবে?
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২, ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড এবং পল্লবী ও রূপনগর থানা নিয়ে গঠিত ঢাকা-১৬ আসন। এই আসনে বিএনপি প্রার্থী সাবেক ফুটবলার আমিনুল হক ও জামায়াত প্রার্থী আবদুল বাতেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। ভোটারদের মন জয় করতে নানা কৌশলে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা।
