রিপাবলিকানরা কেন ট্রাম্প প্রশাসনের ওপর ক্ষুব্ধ?
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে অভিবাসনবিরোধী কঠোর অভিযানের সময় ফেডারেল এজেন্টদের গুলিতে দুই মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। এই ঘটনার জেরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন খোদ রিপাবলিকান দলের আইন প্রণেতারাই।
