এ ধরনের সরকার আর বাংলাদেশে আসেনি: পরিকল্পনা উপদেষ্টা
দেশের সামষ্টিক অর্থনীতি একটা স্থিতিশীল জায়গায় পৌছেছে। ঘুরে দাঁড়ানোর পথে রয়েছে। তবে এখনও অনেক অনিশ্চয়তা ও ভঙ্গুরতা রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ২৮ জানুয়ারি রাজধানীর ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মিলনায়তনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ আয়োজিত সেমিনার ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
