মিনিয়াপোলিসে কেন হামলার শিকার হলেন ইলহান?
ক্ষমতায় আসার পরই অভিবাসীদের বিরুদ্ধে চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিনেসোটার কংগ্রেস সদস্য সোমালি আমেরিকান ইলহান ওমারকে নিয়েও নাখোশ ছিলেন তিনি। ইলহানকে প্রকাশ্যে 'উগ্র বাম পাগল' বলে গালমন্দ করতেও ছাড়েননি ট্রাম্প। গুঞ্জন আছে, ইলহানবিরোধী মনোভাবের কারণেই মিনেসোটায় অভিবাসন আইন প্রয়োগে কড়াকড়ি আরোপ করেছেন ট্রাম্প। সেই গুঞ্জনের পালে এবার হওয়া দিয়েছে ইলহানের ওপর হামলার ঘটনা।
