ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপোর উদ্বোধন
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি 'বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ'-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন করেন। ২৮ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এর আয়োজন করা হয়।
