মিনেসোটা থেকে পিছু হটবে আইসিই?
রেনি গুড হত্যাকাণ্ডের শোক না কাটতেই অ্যালেক্স প্রেটি খুন। মিনেসোটায় আইসিই এজেন্টদের এমন কর্মকাণ্ডে ক্ষোভে ফুঁসছে এখন গোটা যুক্তরাষ্ট্র। বিরোধী দল তো বটেই রিপাবলিকান অনেক নেতা ও আইনপ্রণেতাও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ডেমোক্র্যাটরা তো মিনেসোটা থেকে আইসিই এজেন্টদের প্রত্যাহার না করলে বাজেট আটকে দেওয়ার হুমকিও দিয়েছেন। এমন প্রেক্ষাপটে কিছুটা সুর নরম করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
