ড্রোন কারখানা স্থাপনে বিমান বাহিনীর সঙ্গে চীনা কোম্পানির চুক্তি
বাংলাদেশে ড্রোন তৈরির কারখানা স্থাপনের জন্য চীনা কোম্পানির সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ বিমান বাহিনী। ২৭ জানুয়ারি বিমান বাহিনীর সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআরের ফেসবুক পোস্টে বলা হয়েছে।
