চীনা সেনাবাহিনীতে কি ভাঙন ধরেছে?
চীনের পুরো সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল মিলিটারি কমিশন বা সিএমসি। এবার সেই সংস্থাটির ভাইস চেয়ারম্যান তথা চীনের সবচেয়ে ক্ষমতাধর সামরিক জেনারেল ঝাং ইউশিয়াকেই সরিয়ে দিয়েছেন সিএমসি-র প্রধান ও প্রেসিডেন্ট শি জিনপিং। আর এতেই পুরো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ কার্যত এখন শির হাতে। সংকটে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব। বাকিদের মধ্যেও চাপা উত্তেজনা। তাহলে কি ভেঙে পড়ছে চীনের সামরিক বাহিনী? শি কি তবে ভুল চাল দিলেন? তাইওয়ান দখলের পরিকল্পনা কি তবে ভেস্তে যাবে? ভবিষ্যৎ আঞ্চলিক সংঘাতেই বা এর প্রভাব কী হবে? চলুন জেনে আসা যাক সে-সব।
