নির্বাচনী প্রচারে কী বললেন জোনায়েদ সাকি?
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশের জন্য ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের পর স্থাপিত গণতন্ত্র ও মানুষের অধিকারের রক্ষার জন্য ভোট ব্যবস্থা অপরিহার্য। তিনি বলেন, ভোট প্রক্রিয়াকে কেউ যদি নস্যাৎ করার চেষ্টা করে, তা জনগণ কখনো মানবে না। ২৭ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সুটকিকান্দি এলাকায় নির্বাচনী জনসভা ও গণসংযোগ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
