“ধাপে ধাপে বাস্তবায়ন হলে চাপ পড়বে না”
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন বিষয়ে পে-কমিশনের প্রতিবেদন কেবল গ্রহণ করা হয়েছে। এটি বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নেয়নি বর্তমান অন্তর্বর্তী সরকার । ২৭ জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
