ট্রাম্পের শান্তি বোর্ডে যোগ দিতে ভারতের ভয় কেন?
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে নয়াদিল্লিকে বোর্ড অব পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। মোদির মতো বিশ্বের অর্ধশতাধিক রাষ্ট্রপ্রধান এই আমন্ত্রণপত্র পেয়েছেন। কেউ এই শান্তি বোর্ডে যোগ দিয়েছেন, কেউ যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন, আবার কেউ যোগ দেবেন কি-না, তা বিবেচনা করছেন।
