দক্ষিণ কোরিয়ার পণ্যে শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে কার্যকর ১৫ শতাংশ শুল্ক বাড়িয়ে নতুন এই হার নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। ট্রাম্পের অভিযোগ, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তির শর্ত পূরণ করেনি। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
