মিনেসোটা থেকে ICE- এজেন্ট প্রত্যাহার করবেন ট্রাম্প?
তিন সন্তানের মা রিনি গুডের মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি মিনেসোটাবাসী। অথচ, এর মধ্যেই ফের আরেকজনকে গুলি করে হত্যা করেছে ট্রাম্প প্রশাসনের নিয়োগকৃত ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট বা ICE- এজেন্ট। তিন সপ্তাহের ব্যবধানে দুটি প্রাণহানির ঘটনায় ট্রাম্প প্রশাসনের ওপর চরম ক্ষুব্ধ শহরটির গভর্নর টিম ওয়ালজ। অতি সত্তর এই ICE- এজেন্টদের শহর থেকে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন তিনি।
