নির্বাচন কমিশনে বিস্তর অভিযোগ নিয়ে হাসনাত আব্দুল্লাহ
১০ দলীয় জোটের ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের ওপর হামলা এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে অভিযোগ জানাতে ২৬ জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশনে যায় এনসিপির একটি প্রতিনিধি দল। দলটির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনী প্রচার কার্যক্রমের ওপরে বিএনপির দলীয় পরিচয়ে যেভাবে হামলা হয়েছে, তা নেতিবাচক বার্তা যায়।
