পদ্মা ব্যারেজের ভাগ্য নির্ধারণ করবে আগামী সরকার!
ছয় দশকের বেশি সময় ধরে আলোচনা ও সম্ভাব্যতা সমীক্ষার পর বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক এর ২৫ জানুয়ারির সভায় উপস্থাপন করা হয়নি এটি।
