ব্যবসায়িক সংস্কৃতিতে যে পরিবর্তনের কথা জানালেন গভর্নর
তহবিল সংগ্রহে বিশ্বে বন্ড মার্কেট এক নম্বর অবস্থানে থাকলেও বাংলাদেশে এটি তৃতীয়। এখনও দেশের অর্থনীতি পুরো মাত্রায় ব্যাংকের ওপর নির্ভরশীল। একে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে দেশের বন্ড মার্কেট সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, এজন্য অর্থনীতিতে ব্যবচ্ছেদ প্রয়োজন। প্রয়োজন ব্যবসায়িক সংস্কৃতিতে পরিবর্তন। ২৬ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের বন্ড মার্কেট উন্নয়ন; চ্যালেঞ্জ ও সুপারিশ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন গভর্নর।
