কান ধরে উঠা-বসা ভিডিও: ডাকসু সদস্যের পদত্যাগ ঘোষণা
পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা। ২৬জানুয়ারি নিজের ফেসবুক পেইজে এই ঘোষণা দেন তিনি। সম্প্রতি ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে তার নির্দেশে কান ধরে ওঠ-বস করানোর দুইটি ভিডিও ভাইরাল হওয়ার পর এই সিদ্ধান্ত নিলেন সর্বমিত্র।
