ট্রাম্পের কারণেই কি আকাশচুম্বী স্বর্ণের দাম?
স্বর্ণালঙ্কারের প্রতি মোহ নেই এমন রমণী খুঁজে পাওয়া দুষ্কর। উৎসব কিংবা পার্বণে জুয়েলারি দোকানগুলোতে বাড়ে ভিড়। কিন্তু এখন স্বর্ণ কিনতে গিয়ে উল্টো মোহভঙ্গের যন্ত্রণা পোহাতে হচ্ছে তাদের। দাম শুনে কপালে ঠেকছে চোখ। বিষণ্ণ মনে বাড়ি ফিরতে হচ্ছে অনেককে। বিশ্বজুড়ে রমণীদের এই দুঃখের নেপথ্যে একজন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
