ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি চুক্তি কি শেষ ধাপে?
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়ার সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা গ্যারান্টি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের জন্য ইউক্রেন পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর মতে, এই চুক্তি হলে ভবিষ্যতে ইউক্রেনের নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
