কোনো কোনো রাজনৈতিক দল দেশের মানুষকে ধোঁকা দিতে চায়: তারেক রহমান
কোনো কোনো রাজনৈতিক দল দেশের মানুষকে ধোঁকা দিতে চায়। ২৫ জানুয়ারি রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম সদরের এইচ জে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশে এই মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, 'আমরা কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি দেশের মানুষের জন্য, যেগুলো আমরা সফল করতে চাই। দুই দিন ধরে আমাদের পরিকল্পনাগুলোর কথা আমি বারবার বলছি। কারণ, বিএনপি সরকার গঠন করলে আমাদের দল সেই পরিকল্পনাগুলো সফল করতে চায়। কিন্তু কোনো কোনো দল আছে, দেশের মানুষকে ধোঁকা দিতে চায়। আচ্ছা, দেশের মানুষকে ধোঁকা দিয়ে কোনো লাভ আছে? আমরা তো রাজনীতি করি, দিন শেষে সেই দেশের মানুষের কাছেই ফিরে আসতে হবে।
