জরায়ু ও স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি NSD’তে
দ্য নিউ স্কুল ঢাকায় জরায়ু ও স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২৫ জানুয়ারি সকালে স্কুল প্রাঙ্গণে র্যালির মাধ্যমে শুরু হয় কর্মসূচি। স্কুল অডিটোরিয়ামে চলে ঘণ্টাব্যাপী আলোচনা সভা। অধিবেশন পরিচালনা করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. হাসিনা আক্তার। এতে অংশ নেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
