গণভোটে “হ্যাঁ” প্রচারণায় ইমামদের যুক্ত করল সরকার
ইমাম সম্মেলনে গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচারনা চালাতে ইমামদের সহযোগিতা চেয়েছে সরকার। ২৫ জানুয়ারি গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জাতীয় ইমাম সম্মেলনে উপস্থিত সারাদেশ থেকে আসা ইমামদের এ আহ্বান জানান ধর্ম উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কয়েকজন বিশেষ সহকারী।
