দেড় বছরে বাড়ানো হয়নি নিত্যপণ্য আমদানি শুল্ক: এনবিআর চেয়ারম্যান
এলডিসি থেকে উত্তরণের পর শুল্কের উচ্চ হার রাখা যাবে না। সেই বাস্তবতা মাথায় রেখে ক্রমান্বয়ে শুল্কহার কমানো হচ্ছে। নিত্যপণ্য আমদানিতে শুল্ক গত দেড় বছরে বাড়ানো হয়নি; বরং অনেক ক্ষেত্রে কমানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। ২৫ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
