৭১কে ২৪-এর মুখোমুখি করার কোনো সুযোগ নাই: মেঘমল্লার বসু
টিবিএস পডকাস্ট 'Conversation with Sabir Mustafa'। এই পর্বের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমল্লার বসুর। আলোচনায় নবগঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) এর লক্ষ্য ব্যাখ্যা করেন মেঘমল্লার। একইসঙ্গে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কার প্রক্রিয়ার পদ্ধতিগত ত্রুটি, প্রস্তাবিত গণভোটের মাধ্যমে সম্মতি উৎপাদনের ঝুঁকি এবং দীর্ঘমেয়াদী স্বৈরাচারী কাঠামোর পুনরাবৃত্তি নিয়ে সতর্কবার্তা দেন তিনি। একাত্তরকে চব্বিশের প্রধান অনুপ্রেরণা হিসেবে অভিহিত করে এদের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টাকে নাকচ করে দিয়েছেন এই ছাত্র নেতা।
